সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকদের সম্মানে আর.টি.এস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ মার্চ ২০২৬, ১১:২৪ রাত
  • ১২২২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ই মার্চ) বিকেলে রায়গঞ্জের হানিফ ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক জুবায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ডা.আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী,রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী,সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম,প্রথম আলো-এর প্রতিনিধি সাজেদুল আলম এবং দ্য ডেইলি স্টার-এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ৷


এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করে যেতে হবে।

এছাড়াও রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা এলাকার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad