কাজিপুরে জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় হামলা ও মিথ্যা অপ-প্রচারে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ বিকাল
  • ৬৫০০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের কাজিপুরে জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় সিএইচসিপির উপর হামলা ও তার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানাযায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদী খননের মাটি পাশের আবাদী জমির উপরে ফেলে স্তুুপ করে রাখা হয়। দীর্ঘদিন ধরে খননকৃত মাটি জমিতে ফেলে রাখায় ফসলী জমিগুলোতে আবাদ করা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ভানুডাঙ্গা গ্রামের আলাউদ্দিন ও সোনামুখী গ্রামের আমিনুল নামের দুই মাটি ব্যবসায়ী নদীর খননকৃত মাটি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তক নিলামের মাধ্যমে কিনে নিয়েছে বলে ভেকু দিয়ে জোরপূর্বক ওই মাটিসহ আশেপাশের জমির উর্বর মাটিগুলো গভীর করে কেটে নিয়ে যায়। এতে স্থানীয় জমির মালিকরা তাদের জমির মাটি কেটে নেয়ার প্রতিবাদ করায় মাটি খেকোরা তাদের উপর হামলা করে তাদেরকে মারপিট করে গুরুতর আহত করে। পরে এঘটনায় জমির মালিকরা নিরুপায় হয়ে স্থানীয় কমিউনিটি হেলথ্ সেন্টারের প্রোভাইটার(সিএইচসিপি)
বুলবুল আহমেদকে জানালে তিনি গিয়ে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করে দেন। এঘটনাকে কেন্দ্র করে ওই মাটি খেকো আলাউদ্দিন ও আমিনুলগং ক্ষিপ্ত হয়ে গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে সোনামুখি বাজারে সিএইচসিপি বুলবুল আহমেদ এর মটর সাইকেলের গতিরোধ করে তাকে মারপিট করে এবং নগদ টাকাসহ মটর সাইকেলটি কেড়ে নেয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় মটর সাইকেলটি ফেরত দিলেও এঘটনাকে ধামাচাপা দিতে ও ভিন্নখাতে প্রবাহের জন্য তারা সিএইচসিপি বুলবুল আহমেদ এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এতে ভুক্তভোগী জমির মালিকরাসহ স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করে।
এঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে স্থানীয় জমির মালিক সোহাগ সরকার, খোকন খাঁ, মোবারক আলী, আয়নাল হক, ইউনুস মন্ডল, আঃ রহমান, পলাশ সেখ ও নাসিম খাসহ অনেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবৈধভাবে জমি থেকে মাটি কেটে নেওয়ার ক্ষতিপূরণসহ সিএইচসিপি বুলবুল আহমেদ এর বিরুদ্ধে অপ-প্রচারকারী আলাউদ্দিন ও আমিনুল ইসলাম গংদের দ্রুত শাস্তি দাবী করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad