২০ বছর পর নিজ আসনে ফিরলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ দুপুর
  • ৩৫৭৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ইকবাল হাসান মাহমুদ টুকু
সিরাজগঞ্জ-২ আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এ আসন বরাবরই বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। তাই এ আসনে বার বার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি ১৯৮৬ ও ২০০১ সালে এ আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে আইনি জটিলতায় তিনি নির্বাচন করতে পারেননি। পরে তার সহধর্মিণী বর্তমান জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এ আসন থেকেই নির্বাচিত হন। এবার আবারও নির্বাচিত হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু ২০ বছর পর তার নিজ আসনে ফিরলেন। আবারও প্রমান করলেন আসনটি বিএনপির ঘাটি। সিরাজগঞ্জ সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ -২ আসন। এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ৯৯৩ পোস্টাল ভোটসহ ১লাখ ৭৭হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০ পোস্টাল ভোটসহ পেয়েছেন ১লাখ ৩৮ হাজার ২২৫ ভোট। ইকবাল হাসান মাহমুদ টুকু ৩৯ হাজার ৪০৬ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। এনিয়ে তিনি এ আসনে তিনবার ও তার সহধর্মিণী একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে নির্বাচিত হয়েই ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীসহ বিভিন্ন ধর্মের মানুষের সাথে মতবিনিময় করছেন। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ পড়ে উপস্থিত মুসল্লীদের সাথে মতবিনিময় করেন, বিকেলে দরগাহ রোডের মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন এবং রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলনে, আপনাদের ভোটে আল্লাহ আমাকে নির্বাচিত করেছে।আপনারা আমাকে যেভাবে সম্মানিত করেছেন। আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবা করে যেতে পারি। আপনাদের আমানত ভোটের মর্যাদা রক্ষা করে এলাকার সার্বিক উন্নয়ন করতে পারি। এজন্য আপনার আমার জন্য দোয়া করবেন। এসময় তিনি নেতাকর্মীদের শান্ত থাকারও আহবান জানান।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad