দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ সকাল
  • ৩৯৬৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা।


রাষ্ট্রীয় টেলিভিশন ও বেসরকারি চ্যানেলে প্রচারিত ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এটি শুধু সরকার গঠনের নির্বাচন নয়; একই সঙ্গে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের একটি গণতান্ত্রিক সুযোগ। এই নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক।


এসময় অধ্যাপক ইউনূস গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন ও গণভোট সম্ভব হতো না। জাতি তাদের কাছে চিরঋণী।


তিনি বলেন, এবারের নির্বাচনি প্রচারণা তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে, যা সম্মিলিত দায়িত্ববোধের ফল। তবে কয়েকটি সহিংস ঘটনায় প্রাণহানিতে তিনি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের পথে কোনো প্রাণ ঝরে যাওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।


এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং স্বতন্ত্রসহ মোট প্রার্থী দুই হাজারের বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বলেও জানান প্রধান উপদেষ্টা।


তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনী, সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।


তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান।


ভাষণের শেষাংশে তিনি বলেন, নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব শেষ করবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad