নওগাঁয় জামায়াতের নির্বাচনি ক্যাম্পে আগুন, অভিযুক্ত লিটন কুমারের ১০ দিনের কারাদণ্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ রাত
  • ৪৮২৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নওগাঁয় জামায়াতের নির্বাচনি ক্যাম্পে আগুন, অভিযুক্ত লিটন কুমারের ১০ দিনের কারাদণ্ড

নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

শুক্রবার বিকেলে আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লিটন কুমার চৌহান শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনীর বাসিন্দা।

সূত্র জানায়, দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে শহরের মুক্তির মোড়ে জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিশ্চিত না হলেও অভিযোগপত্র পর্যালোচনা করে কমিটি তার কার্যকলাপকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর বিধি ৭(ঘ) ও ১৫(গ) লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। সংক্ষিপ্ত বিচার শেষে তাকে দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ঘটনায় জামায়াত প্রার্থী আবু সাদাত মো. সায়েম বলেন, “এই ঘটনার জবাব জনগণ ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেবে।”




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad