চট্রগ্রামের সীতাকুণ্ডে আমিরের জনসভা ঘিরে দুই লাখ নেতাকর্মী জমায়াতের পরিকল্পনা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ দুপুর
  • ৩৮৮৪৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার বেলা ২টায় শুরু হবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা। এদিন বেলা আড়াইটায় হেলিকপ্টার যোগে আসবেন তিনি। জনসভায় যোগ দিতে সকাল থেকেই উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলার নেতাকর্মীরা সীতাকুণ্ড বাজারে জমায়েত হচ্ছে। '


দুপুর দুইটার মধ্যে বিশাল ওই মাঠটি কানায় কানায় পূর্ণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উত্তর চট্টগ্রামের এই জনসভায় দুই লাখ নেতাকর্মী জমায়েতের পরিকল্পনা করেছে জেলা জামায়াত।'


সরেজমিনে দেখা যায়, জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সীতাকুণ্ড বাজার ব্যানার, ফেস্টুৃন আর বিলবোর্ডে ছেয়ে গেছে। বাজারের অলি-গলিতে নেতাকর্মীদের আনাগোনা। বাজারের উত্তর ও দক্ষিণ পাশে সারি সারি বাস, ট্রাক, মাইক্রো পার্ক করা হয়েছে। খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাইস্কুল মাঠের দিকে যাচ্ছেন। জনসভা ঘিরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। জনসভাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।'


জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড ছাড়াও মিরসরাই, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারীসহ সাতটি থানা থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন।'




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad