প্লট' দুর্নীতি মামলায় টিউলিপের দুই বছর কারাদণ্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ দুপুর
  • ৩৬৯৪৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্লট' দুর্নীতি মামলায় টিউলিফ সিদ্দিকীর দুই বছর কারাদণ্ড ও এক লাখ অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার এ রায় দেয় আদালত।


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলার রায় ঘোষণার দিন ছিল আজ।'


এ মামলায় মোট ১৮ জন আসামি রয়েছেন। এরা হলেন: জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।'


এর আগে, গত ১৩ জানুয়ারি শেখ হাসিনার ও তার ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীর প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায়ের জন্য একই দিন ঠিক করেন একই আদালত।'


মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন তারা।'




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad