আজ' ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ সকাল
  • ২৯৬১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে পাঁচটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টায় মহেশখালীতে প্রথম জনসভা হবে। পরে পর্যায়ক্রমে সাড়ে ১২টায় কক্সবাজার সদরে, দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণ (পদুয়া), বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম উত্তর (সীতাকুণ্ডু) এবং সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মহানগরীতে ১১দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় তিনি অংশগ্রহণ করবেন।



এছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামায়াত আমির ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নির্বাচনি সফর করবেন বলে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad