পুলিশ লাইন্স স্কুলে অ্যালামনাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক অধ্যক্ষের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ রাত
  • ১০৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


​সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মরহুম হামিদুল হক মুন্সির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


​রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনোয়ার হোসেন।


এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং সাত শতাধিক শিক্ষার্থী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।


​মরহুম অধ্যক্ষ হামিদুল হক মুন্সির রুহের মাগফিরাত এবং প্রতিষ্ঠান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মসজিদের ইমাম মো. আব্দুল্লাহ আল মামুন।


​অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকেরা সংগঠনটির আগামী দিনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad