হাদি হত্যা: ৭ দিনের আলটিমেটাম দিলেন জাবের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০২ বিকাল
  • ২৭৮১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়ার অগ্রগতির জন্য ৭দিনের আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।


এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।


সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার দাবিতে রাজনৈতিক দলগুলো নীরব ভূমিকা পালন করছে। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, আপনারা ৩০০ সংসদীয় আসন থেকে একযোগে আওয়াজ তুলুন। দৃঢ়তার সঙ্গে হাদি হত্যার বিচার দাবি করুন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad