তাড়াশ উপজেলা মহিলা দলের আহ্বায়ক মিনতি, সদস্য সচিব ইলা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ দুপুর
  • ১৩৮২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নুরুননাহার খাতুন মিনতিকে আহ্বায়ক এবং মোছা. ইলা খাতুনকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলীর বাসভবনের সামনে আয়োজিত উপজেলা মহিলা দলের এক জরুরি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি ও সাধারণ সম্পাদক এলেমা বেগম নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

সভায় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ. এম. শাহ আলম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন।

এ ছাড়া সভায় সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মেরি বেগম, সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad