নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। চাকরির ধরন অস্থায়ী এবং কর্মস্থল দিনাজপুর।
বয়স ও যোগ্যতা
আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ নভেম্বর তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পদ্ধতি ও ফি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল মাপের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষার ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ ফি পরিশোধ করতে হবে। জমা দেওয়া আবেদন ফি অফেরতযোগ্য।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টার মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, পদের যোগ্যতা, শর্তাবলি ও অনলাইনে আবেদনের জন্য কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-দিনাজপুরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

প্রথম দর্পণ,ডেস্ক