এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশ নারী: জুবাইদা রহমান

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ দুপুর
  • ১৫১৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

রোগ প্রতিরোধে বিশেষ গুরুত্ব

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন স্বাস্থ্য খাতে অবহেলার কারণে দেশে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার প্রসার ও চর্চা যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলোর অনেকই সহজে প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, এ পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের ৮০ শতাংশ নারী হওয়ায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

গবেষণা ও জনসচেতনতার ওপর জোর

জুবাইদা রহমান বলেন, রোগ প্রতিরোধের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা ও আস্থা তৈরি করতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, গবেষণার কাজে ধীরগতির কারণে অনেক সময় হতাশা তৈরি হতে পারে। তবে তাঁদের মনে রাখতে হবে, এই গবেষণা ও প্রচেষ্টা অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। তাই নিজেদের কাজ নিয়ে তাঁদের গর্বিত হওয়া উচিত।

অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের কাজের প্রশংসা করেন ডা. জুবাইদা রহমান। তাঁদের আন্তরিক অভিনন্দনও জানান তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad