জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ, পাবেন শিক্ষার্থী-ক্ষুদ্র উদ্যোক্তারাও

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ বিকাল
  • ৮৫৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণে লাগবে না সম্পদ বন্ধক | সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ, মেয়াদ পাঁচ বছর

ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ঋণের বিপরীতে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত এ স্কিম সার্কুলার জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছর কার্যকর থাকবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, জীবনমান উন্নয়ন এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।

কারা পাবেন ঋণ

নীতিমালা অনুযায়ী, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা এ ঋণের জন্য যোগ্য বিবেচিত হবেন। ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। নতুন গ্রাহকদেরও এ ধরনের হিসাব খুলতে হবে।

যোগ্য পেশাজীবীদের মধ্যে রয়েছেন জেলে, ছুতার, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতকারী, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার। এ ছাড়া আচার-পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি ও চা-শ্রমিকেরাও ঋণ পাবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনোহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ সেবাদাতা, মোবাইল আর্থিক সেবার এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা রয়েছেন।

হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্যচাষি, সবজি চাষ




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad