পরকীয়ার জেরে স্ত্রী হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ বিকাল
  • ১২০১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যার দায়ে ঘটনার ১০ বছর পর স্বামী ছিদ্দিক আহমদ লাদেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালে পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন ছিদ্দিক আহমদ লাদেন। হত্যার পর ঘরে তালা লাগিয়ে তিনি পালিয়ে যান। পরে পুলিশ ওই ঘর থেকে আয়শা বেগমের মরদেহ উদ্ধার করে।

মামলার বিবরণ

এ ঘটনায় ২০ মার্চ বিয়ানীবাজার থানায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করে মামলা করা হয়। পরে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে।

মামলাটিতে ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। রায়ে স্ত্রী হত্যার দায়ে ছিদ্দিক আহমদ লাদেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অপর আসামি ফখরুল ইসলামকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল-আসলাম মোমিন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad