সুবর্ণচরে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ বিকাল
  • ১২৪১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নোয়াখালীর সুবর্ণচরে মাছবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাসান (৪০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার চেয়ারম্যান ঘাট–সোনাপুর সড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পিকআপ ও এর চালককে আটক করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ হাসান সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে দক্ষিণ চরমজিদ এলাকার গ্লোব ফিশারিজের মাছবোঝাই একটি পিকআপ বেপরোয়া গতিতে মাছ নিয়ে জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দক্ষিণমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় সিএনজিতে কোনো যাত্রী ছিলেন না।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে গিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক হাসানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুধারাম থানার পুলিশ গাড়িসহ চালককে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad