মেজো ভাইয়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন এই অভিনেতা। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
মরহুমের আত্মার শান্তি কামনা করে তিনি আরও লেখেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মেজো ভাইয়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন ডিপজল। ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি। ওই পোস্টে ডিপজলের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁর ভাইয়ের সুস্থতা কামনা করেছিলেন।
তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। প্রিয় ভাইকে হারিয়ে শোকের মধ্যে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।
তথ্যসূত্র: ডিপজলের নিজস্ব ফেসবুক পোস্ট এবং দৈনিক যুগান্তর, বিনোদন বিভাগ, ১১ নভেম্বর ২০২৬।
বিভাগ: বিনোদন

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স