আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব:ডোনাল্ড ট্রাম্প।

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ বিকাল
  • ৮৮৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে একজন ধার্মিক মানুষ দাবি করে তিনি বলেছেন, তাত্ত্বিকভাবে তার স্বর্গে যাওয়ার কথা। তবে পরকালে স্বর্গে প্রবেশের শর্ত হিসেবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমা করতে বলা হলে তিনি তা পারবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ধর্ম, পরকাল, রাজনৈতিক শত্রু এবং অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে কথা বলেন ট্রাম্প। সাংবাদিক রস ডাউথ্যাটের নেওয়া ওই সাক্ষাৎকারে নিজের মৃত্যু ও পরবর্তী জীবন সম্পর্কে ধারণা তুলে ধরেন তিনি।

স্বর্গে যাওয়ার প্রত্যাশা

সাক্ষাৎকারে ৮০ বছর বয়সি ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মৃত্যুর পর কী হবে বলে তিনি মনে করেন। জবাবে কিছুটা বিরতি নিয়ে তিনি বলেন, নিজেকে একজন ধার্মিক মানুষ মনে করেন তিনি। সে হিসেবে তাত্ত্বিকভাবে তার স্বর্গে যাওয়ার কথা। তবে তিনি নরকে যেতে চান না। মৃত্যুর পরও মানুষ তাকে স্মরণ করবে—এমন প্রত্যাশার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমা করতে নারাজ

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, স্বর্গে প্রবেশের একমাত্র শর্ত যদি হয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জেমস কোমি ও ন্যান্সি পেলোসির মতো ব্যক্তিদের ক্ষমা করা, তাহলে তিনি তা করবেন কি না।

জবাবে ট্রাম্প জানান, তাদের ক্ষমা করা তার পক্ষে সম্ভব নয়। কিছু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে তিনি ঘৃণা করেন এবং আজীবন তা করবেন বলেও মন্তব্য করেন। ফলে তাদের ক্ষমা করার কোনো ইচ্ছা তার নেই বলে স্পষ্ট করেন তিনি।

ইউএফও নিয়েও অভিজ্ঞতার কথা

ধর্ম ও রাজনীতির পাশাপাশি সাক্ষাৎকারে ইউএফও নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, হোয়াইট হাউসের ওভাল অফিসে দায়িত্ব পালনের সময় মার্কিন বিমানবাহিনীর কয়েকজন দক্ষ ও নির্ভরযোগ্য পাইলটের সঙ্গে তার দেখা হয়েছিল। তাদের মধ্যে হলিউড অভিনেতা টম ক্রুজের মতো পরিপাটি ও পেশাদার ব্যক্তিও ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, ব্যক্তিগতভাবে তিনি ইউএফও নিয়ে খুব একটা বিশ্বাসী নন। তবে ওই পাইলটরা তাকে অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তাদের অভিজ্ঞতাকে তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে সাক্ষাৎকারে ইঙ্গিত দেন।

তথ্যসূত্র: মূল সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad