নির্বাচিত সরকার নতুন 'শিল্পকারখানা' স্থাপনের উদ্যোগ নেবে: শিল্প উপদেষ্টা আদিলুর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ দুপুর
  • ২০৮৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নতুন শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।'


শুক্রবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।'


শিল্প উপদেষ্টা বলেন, ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে।'


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান। এ ছাড়াও শিল্প মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।'


পরিদর্শনকালে বিসিআইসির চেয়ারম্যান বলেন, দ্রুতই এ মিলের উৎপাদন শুরু হবে। বিসিআইসি সে লক্ষে কাজ করছে।'




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad