শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, চার ঘণ্টা পর সচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ বিকাল
  • ৩৩০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পুলিশের সঙ্গে আলোচনার পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে পুলিশ ও বিজিবি

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের প্রায় চার ঘণ্টার অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল শুরু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশের সঙ্গে আলোচনা শেষে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে দুপুর ১২টা থেকে শ্রমিকরা লিংক রোড অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

পুলিশের সঙ্গে আলোচনা শেষে শ্রমিকরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়। এ সময় যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক করতে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য কাজ করেন।

পরে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad