ক্রীড়াঙ্গনের উন্নয়নে যাত্রা শুরু করছে এনসিপির ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ দুপুর
  • ৩২৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং তরুণদের ক্রীড়ামুখী করতে নতুন সংগঠন গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নতুন এই সংগঠন দেশের ক্রীড়া খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কাজ করবে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সব ধরনের খেলাধুলার প্রসারে ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, সংগঠনটিতে সাবেক খেলোয়াড় ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের যুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে এর সাংগঠনিক পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এম নাজমুল ইসলাম জানান, এনসিপির ক্রীড়া উইং হিসেবে সংগঠনটি কাজ শুরু করছে। এতে নাজমুল আবেদীন ফাহিম আহ্বায়ক এবং তিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাবেক খেলোয়াড় ও অন্যান্য ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে।

সংগঠনটির কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলার উন্নয়ন নিয়ে কাজ করবেন তারা। ক্রীড়াঙ্গনের অনিয়ম, ভুলত্রুটি ও সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে প্রয়োজনে সংলাপেও বসবে সংগঠনটি।

তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ তৈরি হলে ক্রীড়া উন্নয়নে সরাসরি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নীতিগত আলোচনায় এনসিপির অংশগ্রহণের একটি সাংগঠনিক ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad