কারিগরি ভোকেশনালে ষষ্ঠ-অষ্টম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ বিকাল
  • ৫১৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র সেকেন্ডারি ও জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

রোববার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশিত ভর্তি নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। নির্বাচিতদের ভর্তি কার্যক্রম চলবে ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৩ জানুয়ারি থেকে বই বিতরণ ও নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির যোগ্যতা

নির্দেশিকায় বলা হয়েছে, অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে ৩১ ডিসেম্বর শিক্ষার্থীর বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে হতে হবে। তবে দ্বিতীয় শিফট ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা শিথিলযোগ্য।

ষষ্ঠ শ্রেণিতে আসনের তুলনায় আবেদন বেশি হলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে, সাধারণ ও মাদ্রাসা শিক্ষাধারায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরা শূন্য আসন সাপেক্ষে যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। এসব শ্রেণিতে শূন্য আসনের তুলনায় আবেদন বেশি হলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

আবেদন ফি ১১০ টাকা, থাকছে ফি মওকুফের সুযোগ

ভর্তির আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। তবে দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফি মওকুফের ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংরক্ষিত আসন

ভর্তি নির্দেশিকায় বিভিন্ন শ্রেণির জন্য সংরক্ষিত আসনের বিধান রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ, প্রতিষ্ঠানের কর্মীদের সন্তানদের জন্য ২ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, সহোদর বা যমজ ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এ ছাড়া বদলিজনিত কারণে কর্মস্থল পরিবর্তন করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে ২ শতাংশ অতিরিক্ত আসন রাখা হয়েছে। সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে ওই আসন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে।

নির্দেশিকা অনুযায়ী, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে আবেদনপত্র গ্রহণ করা হবে না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad