আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল, অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ১০:১০ দুপুর
  • ৫২৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হচ্ছে। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন।


এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। ফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এসব শিক্ষার্থীর।


ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।


ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।


যেভাবে জানা যাবে ফলাফল


অনলাইনে ফল জানতে শিক্ষার্থীদের "www.educationboardresults.gov.bd" (https://www.educationboardresults.gov.bd) অথবা "www.eduboardresults.gov.bd" (https://www.eduboardresults.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষার নাম, সাল, শিক্ষা বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।


এ ছাড়া মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।


১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন


প্রকাশিত ফলে কোনো শিক্ষার্থী সন্তুষ্ট না হলে আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আবেদন করতে হবে অনলাইনে। সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।


এ জন্য শিক্ষার্থীদের "rescrutiny.eduboardresults.gov.bd" (https://rescrutiny.eduboardresults.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর সচল মোবাইল নম্বর দিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


প্রতিটি পত্রের পুনর্নিরীক্ষণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। আবেদন সম্পন্ন হলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।


শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা সংশোধন করা যাবে। তবে ফি পরিশোধের পর আবেদন করা কোনো বিষয় বাতিল কিংবা জমা দেওয়া অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকবে না।


পরীক্ষার সময়সূচি


গত ২ জুলাই দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad