রোববার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তিনি এসব ইউনিটের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রধানমন্ত্রী সেনানিবাসে পৌঁছালে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক