৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনত্র

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ দুপুর
  • ৩২২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
য়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর শুরু হচ্ছে। ওই দিন বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদে আহ্বান

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৯ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে অধিবেশনটি সংক্ষিপ্ত হবে।

আগের অধিবেশন শেষ ১০ সেপ্টেম্বর

এর আগে গত ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হতে পারে না। এ বাধ্যবাধকতা মেনেই নতুন অধিবেশন আহ্বান করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad