হাম উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩২৭

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ দুপুর
  • ৩৭০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে সারা দেশে নতুন করে হামের উপসর্গযুক্ত এক হাজার ১৯৯ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ জনে।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এক দিনে ঢাকা বিভাগে পাঁচ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন বরিশাল বিভাগের।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৭৩ জনের।

সন্দেহভাজন সংক্রমণ ছাড়াল দুই লাখ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে সারা দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার ৫৭০ জনে।

এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১২৮ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৮৪০ জন।

হাসপাতালে ভর্তি প্রায় ১ লাখ ৮৫ হাজার

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

প্রতিদিন নতুন করে সন্দেহভাজন রোগী শনাক্ত এবং হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর ঘটনায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad