স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে দৌলতখান থানা-পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তা ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে ওই ব্যক্তির পরিচয়, মৃত্যুর কারণ এবং কীভাবে তাঁর লাশ নদীতে এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রথম দর্পণ,ডেস্ক