দৌলতখানে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৬:৩ সময়
ভোলার দৌলতখানে মেঘনা নদী থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার প্রশাসনিক কমপ্লেক্সের পূর্ব পাশে ভবানীপুর এলাকায় মেঘনা নদীর তীর সংরক্ষণ ব্লকের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে দৌলতখান থানা-পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তা ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।তবে ওই ব্যক্তির পরিচয়, মৃত্যুর কারণ এবং কীভাবে তাঁর লাশ নদীতে এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।