রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও মদসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেফতারডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০, লালবাগ বিভাগে ৬৫, ওয়ারী বিভাগে ৬০, গুলশান বিভাগে ৩৫, রমনা বিভাগে ২৬ এবং উত্তরা বিভাগ থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেফতার করেছে।ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধারঅভিযান চলাকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।