ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ বিকাল
  • ৩৩৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে হামলার মামলায় কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার ইসলামাবাদে মামলাটির শুনানিতে বিচারক তাহির আব্বাস সিপ্রা এ নির্দেশ দেন।

আদালত বলেছেন, মামলাটির পরবর্তী শুনানিতে ইমরান খানকে সশরীরে হাজির করতে হবে। কোনো কারণে তা সম্ভব না হলে ভিডিও সংযোগের মাধ্যমে তাঁকে শুনানিতে যুক্ত করার ব্যবস্থা করতে হবে।

২০২৩ সালে জুডিশিয়াল কমপ্লেক্সে হামলা

মামলার নথি ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে একটি মামলায় জামিন নিতে ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে যান ইমরান খান। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক সেখানে উপস্থিত হন। একপর্যায়ে সমর্থকেরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে ভাঙচুর চালান।

ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইনে ইমরান খান ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন পিটিআইয়ের এই নেতা।

কয়েকজন পিটিআই নেতাকে পলাতক ঘোষণা

সোমবারের শুনানিতে মামলায় হাজির না হওয়ায় পিটিআই নেতা ফারুক হাবিব, হাম্মাদ আজহার, মুরাদ সাঈদ ও শিবলি ফারাজকে পলাতক ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের সম্পত্তির বিস্তারিত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পাঞ্জাব বিধানসভার সাবেক স্পিকার ওয়াসিক কাইয়ুম আব্বাসী ও পিটিআই নেতা হাসান নিয়াজির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলাটির পরবর্তী শুনানি আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: জিও নিউজ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad