আমার ভয় হয় আলেয়া মান্নান

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg মেছাঃআলেয়া মান্নান

তুমি বলো, তুমি গোলাপ ভালোবাসো।

_কিন্তু ছুঁতে সাহস পাওনি, কাঁটা আছে বলে।_

_তুমি বলো, তুমি শীত ভালোবাসো।_

_কিন্তু হেমন্ত আসলে, কম্বল জড়িয়ে নাও গায়ে।_

_তাই তো আমি ভয় পাই,_

_যখন বলো তুমি ভালোবাসো আমায়।_


_তুমি বলো, তুমি গরম ভালোবাসো।_

_কিন্তু শীতল হাওয়া খোঁজো গ্রীষ্মের দুপুরে।_

_তুমি বলো, তুমি নদীর স্রোত ভালোবাসো।_

_কিন্তু দালানে বাস করো বর্ষার ভয়ে।_

_তাই তো আমি ভয় পাই,_

_যখন বলো তুমি ভালোবাসো আমায়।_


_তুমি বলো, তুমি জোছনা ভালোবাসো।_

_কিন্তু রাতে তুমি বন্ধ ঘরে থাকো।_

_তুমি বলো, তুমি পাহাড় ভালোবাসো।_

_কিন্তু তার চূড়ায় তাকিয়েও দেখো না, সে উঁচু বলে।_

_তাই তো আমি ভয় পাই,_

_যখন বলো তুমি ভালোবাসো আমায়।_


_তুমি বলো, তুমি ঝর্ণা ভালোবাসো।_

_কিন্তু সেখানে কভু দাঁড়াওনি, ভিজে যাবার শঙ্কায়।_

_তুমি বলো, তুমি ভালোবাসো আমায়।_

_কিন্তু তুমিই আবার বলো, ভুলে যেতে তোমায়।_

_পরিবার-পরিস্থিতির অজুহাত দেখাও।_

_তাই তো আমি ভয় পাই,_

_যখন বলো তুমি, ভালোবাসো আমায়।


*কবি : পরিচিতি *কবি আলেয়া মান্নান পিতা মরহুম ইমাম হোসাইনমাতা- মোসা. জুবাইদা খাতুনজন্মস্থান নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলা

কবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসেকবির শৈশব ছিলো খুব দূরন্ত কবি ভালো মনের মানুষ,কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকেকবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, জীবন সংগ্রামী, একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই বড় পরিচয়।এনআইডি অনুযায়ী ( মোছাঃ আলেয়া খাতুন)




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad