৭ অক্টোবরের মধ্যে জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাউশি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৪ দুপুর
  • ১৫২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য অধিদপ্তরের এইচআরএম শাখায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মাউশির এইচআরএম ইউনিট থেকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজ করা এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য সংযুক্ত করার কাজ চলছে।

চিঠিতে আরও বলা হয়, সরকারের আর্থিক ব্যবস্থাপনা সুসংহত করতে আইবাস++-এর বেতন নির্ধারণী সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করতে হবে।

এ ছাড়া এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে অন্তর্ভুক্ত করার জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে তথ্য পাঠানোর নির্দেশ

মাউশির নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ছকে তথ্য দিতে হবে। এতে কার্যালয়ের নাম, পদের নাম বাংলা ও ইংরেজিতে, ১৩ ডিজিটের কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক জনবলের সংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে হবে।

নির্ধারিত তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে মাউশির এইচআরএম শাখার উপপরিচালকের কাছে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে তথ্যের সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে dd.hrm.dshe@gmail.com ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি কক্ষ নম্বর ৫৩০-এ তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, আইবাস++-এর সংশ্লিষ্ট ডেটাবেজে জনবলের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য অন্তর্ভুক্ত হলে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণসহ বেতন-ভাতা ও পেনশন ব্যবস্থাপনা আরও সহজ ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে।

তথ্যসূত্র:মাউশির এইচআরএম ইউনিটের চিঠি ও সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad