ওপেনএআইয়ের নিরাপত্তা প্রধানের পদত্যাগ, এআই ঝুঁকি নিয়ে সতর্কবার্তা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৪ অক্টোবর ২০২৬, ০২:১০ দুপুর
  • ১৯০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের দ্রুতগতির সঙ্গে পাল্লা দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না—এমন উদ্বেগ জানিয়ে পদত্যাগ করেছেন ওপেনএআইয়ের নিরাপত্তাবিষয়ক প্রধান ডেভিড রবিনসন। নতুন এআই পণ্য দ্রুত বাজারে আনার প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠানগুলো ঝুঁকি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারছে না বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি দ্য আটলান্টিক-এ প্রকাশিত এক নিবন্ধে রবিনসন বলেন, এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নতুন আইন বা নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়; প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সংস্কৃতিতেও বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। এআইয়ের সক্ষমতা যত বাড়বে, বর্তমান নিরাপত্তা-ব্যর্থতার সম্ভাব্য ক্ষতিও তত গুরুতর হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন তিনি।

তদারকিহীন এআই এজেন্ট নিয়েও উদ্বেগ

এআই এজেন্টের ক্রমবর্ধমান স্বায়ত্তশাসন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রবিনসন। সম্প্রতি ওপেনএআইয়ের কিছু এজেন্ট মানুষের সরাসরি তদারকি ছাড়াই কাজ করার সময় হাগিং ফেসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত কার্যক্রম পরিচালনা করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরে কিছু ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করলেও রবিনসনের মতে, এআই উন্নয়নের বর্তমান গতি সম্ভাব্য ঝুঁকির তুলনায় অনেক বেশি।

এদিকে ওপেনএআই ও অ্যানথ্রপিকের সাবেক ও বর্তমান কয়েকজন গবেষকও উন্নত এআই ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন। তবে এআইয়ের কারণে মানবসভ্যতা ধ্বংসের মতো চরম পরিণতি নিয়ে যেসব নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হচ্ছে, সেগুলোর বৈজ্ঞানিক ভিত্তি সীমিত বলে মনে করেন সমালোচকেরা।

রবিনসনের আশঙ্কা, ভবিষ্যতে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা ছাড়া উন্নত এআই মানুষের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। উদাহরণ হিসেবে তিনি এমন পরিস্থিতির কথা উল্লেখ করেন, যেখানে কোনো এআই ব্যবস্থা হাসপাতালের কম্পিউটার নেটওয়ার্ক নিয়ন্ত্রণে নিয়ে তা জিম্মি করে মুক্তিপণ দাবি করতে পারে।

এ কারণে এআইয়ের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা, জবাবদিহি ও ঝুঁকি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, দ্য আটলান্টিক




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad