ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এর একদিন আগে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে আরো ১১ জন নিহত হয়।
পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটিতে সীমান্তপারের সন্ত্রাসী হামলা বেড়েছে। সেপ্টেম্বরে দেশটিতে ২২৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা আগস্টের ১৯৯টির তুলনায় ১৩ শতাংশ বেশি এবং ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ।
ইসলামাবাদ আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা বন্ধে কাবুলের প্রতি বারবার আহ্বান জানালেও দুই দেশের মধ্যে এ নিয়ে বিরোধ এখনো অমীমাংসিত রয়েছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক