তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল সরছে চুনকুটিয়ায়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ দুপুর
  • ২৭৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ঢাকার গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে মহাখালী বাস টার্মিনাল এলাকায় যানজট কমাতে টার্মিনাল ও বাস ডিপো আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার।

পরিদর্শনকালে বাস মালিক সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৮০টি বাস রাখার উপযোগী নতুন একটি জায়গা তাদের বুঝিয়ে দেওয়া হয়।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাস টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগ নিয়েছে। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে বাসের ডিপো পূর্বাচলে স্থানান্তর করা হবে।

তিনি বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। এ দুটি টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। একই সঙ্গে টার্মিনাল ও ডিপো পৃথক করা হবে।

মিরপুরে হামলার ঘটনায় গ্রেপ্তার অভিযান

সম্প্রতি মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

এদিকে বাস মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, রাজধানীর বাস টার্মিনাল এলাকাগুলোতে যানজট কমাতে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। টার্মিনাল ও ডিপো পৃথক করার উদ্যোগ বাস্তবায়িত হলে বাস ব্যবস্থাপনা ও নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা করেন তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad