বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বৃহস্পতিবারও দেশের বাজারে নির্ধারিত এ দামেই স্বর্ণ বিক্রি হবে।
কোন মানের স্বর্ণের কত দামবাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগের দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, বুধবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দেশের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অপরিবর্তিত রুপার দামস্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক