টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষে জাহাঙ্গীরনগর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ রাত
  • ৩৮৮৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (THE) প্রকাশিত বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় শীর্ষ এক হাজারে স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শীর্ষ অবস্থানে রয়েছে।

বিশ্বের ১১৮টি দেশের প্রায় আড়াই হাজার বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করে এবারের তালিকা তৈরি করা হয়েছে। তালিকার শীর্ষ এক হাজারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

শীর্ষ এক হাজারে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় শীর্ষ এক হাজারে স্থান পেয়েছে।

বাংলাদেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় তালিকার পরবর্তী ধাপে রয়েছে। ১ হাজার থেকে ১ হাজার ২০০-এর মধ্যে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ব্র্যাক ইউনিভার্সিটি।

বিশ্বসেরার তালিকায় অক্সফোর্ড

টাইমস হায়ার এডুকেশনের এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

প্রতিবেশী দেশ ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি), যার অবস্থান ২৫৪তম।

টাইমস হায়ার এডুকেশন সাধারণত শিক্ষা ও গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করে থাকে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad