অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ দুপুর
  • ৪২৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ সচিবালয়ে যথাযথ অনুমতিপত্র বা পাস ছাড়া কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। সচিবালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি যথাযথ অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এতে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়ছে। পাশাপাশি সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের যথাযথ নিয়ম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবেশের আগে প্রত্যেক দর্শনার্থীর ওটিপি (OTP) অথবা অনুমতিপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। যাচাই শেষে অনুমোদিত দর্শনার্থীকেই সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা শাখার বিজ্ঞপ্তিতে সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad