বুধবার বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে গত ৬ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়। বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় কোর্সটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণার্থীদের ফ্রিজ ও এসির মেরামত, রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার পাশাপাশি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য উৎসাহিত করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের জন্য নিজেদের দক্ষ করে তুলতে পারবেন। এতে স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক