ঢাকায় ডিএমপির অভিযানে ৬৮৪ জন গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫২ দুপুর
  • ৭৪৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

মিরপুর বিভাগে গ্রেপ্তার সর্বাধিক

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বাধিক ২০৬ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১১০ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল ও গুলশান বিভাগে ৭৮ জন করে, লালবাগ বিভাগে ৪৭ জন, রমনা বিভাগে ৩৮ জন এবং উত্তরা বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া এসআরইউ ও গোয়েন্দা বিভাগে চারজন করে গ্রেপ্তার হয়েছেন।

ইয়াবা-হেরোইনসহ বিভিন্ন সামগ্রী জব্দ

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

এ ছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা ও চারটি ব্যাটারি, নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, জুয়া খেলার ১০৪টি কার্ড, আটটি খাতা এবং গাঁজাভর্তি কলকিসহ কাটার জব্দ করা হয়েছে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad