প্রিয়, তুমি একটি বার ভালোবেসে যেও।
ব্যস্ততার পরে একবার অবসর করে আসিও।
বড় অবেলায় এসেছো তুমি, সূর্য ডোবার কালে।
বিদায়ী সানাই বাজে, ভিনদেশি চৌতালে।
রাখালের বাঁশি নেই মাঠে, রয়ে গেছে সুর-ধ্বনি।
তবুও তুমি এসেছো বলে ফুল ফুটেছে সন্ধ্যামণি।
রাঙা আলো বিকেলের শেষে
ছুঁয়ে গেছে মোর কপাল ঘেঁষে।
এলেই যখন প্রিয় তুমি, যেও ভালোবেসে।
অঙ্গ আমার এলোমেলো, আউলা কেশরাশি।
শেষ বিকেলে এসে প্রিয়, যেও, ভালোবাসি।
কত অবহেলা, অপমান, কতভাবে পাই।
তবু ভাবি আর একটা দিন থেকে যাই।
বারবার ভাবি চলে যাবো, তবুও ফিরে আসি।
যত ভাবি ঘৃণা করি, তবুও ভালোবাসি।
ভালোবাসা বড় কঠিন বাঁধন, মোটা শিকড়ের টান।
ছিঁড়েও ছিঁড়তে পারি না ভালোবাসার অভিমান।
প্রিয়, তুমি শেষ বিকেলে, রোদের বেলায় এসে,
একবার নাহয় তুমি আমায় যেও ভালোবেসে।
কপালে কি জুটবে আমার শেষ বিকেল বেলা?
নাকি তুমি চলে যাবে করে অবহেলা?
এসেই যখন ছিলে প্রিয়, বিকেল রোদের শেষে,
কিছুটা সময় তুমি, থেকো আমার পাশে?
ঘৃণা খানি বরণ করি, মিষ্টি একটু হেসে।
শেষ বেলাতে এসে প্রিয়, যেও ভালোবেসে।
কবি : পরিচিতি
কবি আলেয়া মান্নান
পিতা মরহুম ইমাম হোসাইন
মাতা- মোসা. জুবাইদা খাতুন
জন্মস্থান নেত্রকোনা জেলা
কলমাকান্দা উপজেলা
কবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসে
কবির শৈশব ছিলো খুব দূরন্ত
কবি ভালো মনের মানুষ,
কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকে
কবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, কবি জীবন সংগ্রামী,
কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই বড় পরিচয়।
এনআইডি অনুযায়ী ( মোছাঃ আলেয়া খাতুন)

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)