কঙ্গোর ওপর ভিসা বিধিনিষেধ আরোপ যুক্তরাজ্যের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২২ দুপুর
  • ২৮০৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ডেমোক্র্যাটিক রিপালিক অব কঙ্গোর ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর শনিবার রাতে এক বিবৃতিতে একথা জানায়। এতে বলা হয়, কঙ্গো অবৈধ অভিবাসী এবং ফৌজদারি অপরাধকারীদের ফেরত নেয়ার বিষয়ে সম্মত না হওয়ায় এ বিধিনিষেধ দেয়া হয়েছে। খবর আল জাজিরার।'


এতে আরো বলা হয়, অ্যাঙ্গোলা ও নামিবিয়া তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে কঙ্গো, অ্যাঙ্গোলা বা নামিবিয়া থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।'



গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নেয়া অভিবাসন সংস্কার কর্মসূচির আওতায় এটাই প্রথম বড় পরিবর্তন। শরণার্থী মর্যাদাকে অস্থায়ী করা এবং বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের প্রত্যাবাসনে গতি আনতে চাইছে ব্রিটেন।'


স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, কঙ্গো সহযোগিতার জন্য যুক্তরাজ্যের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। নতুন বিধিনিষেধ অনুযায়ী, কঙ্গোর নাগরিকদের জন্য দ্রুত ভিসা পরিষেবা বন্ধ থাকবে এবং দেশটির ভিআইপি এবং রাজনীতিকরা যুক্তরাজ্যে অগ্রাধিকারমূলক সেবা পাবেন না।'


ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, কঙ্গো সহযোগিতা না বাড়ালে যুক্তরাজ্য তাদের জন্য ভিসা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে।


তিনি বলেন ‘আমরা আশা করি দেশগুলো নিয়ম মেনে চলবে। যদি তাদের কোনো নাগরিকের এখানে থাকার অধিকার না থাকে, তাহলে অবশ্যই তাদের ফিরিয়ে নিতে হবে।’


তিনি আরো বলেন ‘আমি অ্যাঙ্গোলা এবং নামিবিয়াকে ধন্যবাদ জানাই এবং তাদের সহযোগিতাকে স্বাগত জানাই। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের জন্য সঠিক কাজ করার এখনই সময়। আপনার নাগরিকদের ফিরিয়ে নিন, নইলে আমাদের দেশে প্রবেশের সুযোগ হারাবেন।’আরএ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad