প্রাথমিকে ৮১৭ জনের নিয়োগ যাচাই, সিদ্ধান্ত ১ অক্টোবরের পর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ দুপুর
  • ১৩০৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের মধ্যে এখনো ৮১৭ জনের নিয়োগপত্র দেওয়া হয়নি। এসব প্রার্থীর ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই চলছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। যাচাই শেষে কতজনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে বিবেচনা করা হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক এসব তথ্য জানান।

এখনো যাচাই চলছে ৮১৭ জনের

শিক্ষামন্ত্রী বলেন, “আজ পর্যন্ত বাকি আছে ৮১৭ জন। পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে, ঠিকানা আসছে। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।”

নিয়োগ না পাওয়া প্রার্থীদের বিষয়গুলো পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের কারণে প্রার্থীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৬৯ হাজার প্রার্থী

মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। নিয়োগপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ শুরু করা হয়। এর মধ্যে ৩৩ হাজার ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন পাওয়া গেছে।

নিয়োগপত্র দেওয়ার আগে প্রার্থীদের ভেরিফিকেশন করা হচ্ছে। এ সময় অনেকের ঠিকানা পরিবর্তনের বিষয়ও সামনে এসেছে। সংশ্লিষ্টরা পর্যায়ক্রমে প্রয়োজনীয় তথ্য ও ঠিকানা জমা দিচ্ছেন।

যাচাই শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত

শিক্ষামন্ত্রী বলেন, ভেরিফিকেশন শেষ হওয়ার আগেই বিভিন্ন মাধ্যমে নিয়োগ বাতিল হয়ে গেছে—এমন প্রচার চালানো হয়েছে। এমনকি কোনো কোনো প্রার্থীর ফলাফল পাওয়ার আগেই সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যেসব প্রার্থীর যাচাই এখনো শেষ হয়নি, সেগুলো পর্যালোচনার মধ্যে রয়েছে। ১ অক্টোবর পর্যন্ত যাচাই-বাছাই শেষ হওয়ার পরই নিয়োগের জন্য কতজনকে চূড়ান্তভাবে বিবেচনা করা হবে, তা নির্ধারণ করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad