বিশ্ব পর্যটন দিবসে সুনামগঞ্জে র‍্যালি-আলোচনা সভা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ বিকাল
  • ২০১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’—প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খাঁনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন রাজেশ সিংহ মিথুন, ইন্সপেক্টর (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হক, দৈনিক সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পঙ্কজ কান্তি দে, আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এ টি এম হেলাল, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, ট্যুরিস্ট পুলিশ হারুনুর রশীদ এবং হাউস বোর্ড ওনার অ্যাসোসিয়েশনের সদস্য তারিকুল ইসলামসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও পর্যটন আকর্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা সুনামগঞ্জ। এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত করার উদ্যোগ নিতে হবে।

তারা আরও বলেন, পর্যটন বিকাশের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিতে হবে। পর্যটকদের হয়রানি বন্ধ এবং নিরাপদ ও সুষ্ঠু পর্যটন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পর্যটন নীতিমালা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad