নিহত হুমায়ুন কবির উপজেলার খামারগাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে। সে রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে।
স্থানীয়রা জানান, বিকেলে নোট ফটোকপি করতে বাড়ি থেকে ধরেয়ার বাজারের উদ্দেশে বের হয় হুমায়ুন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক, চালক ও হেলপারকে আটক করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হুমায়ুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রথম দর্পণ,ডেস্ক