বিক্ষোভে অংশ নেয় এআইচালিত হিউম্যানয়েড রোবট এজিবট এ৩ এবং বিভিন্ন ধরনের রোবট কুকুর বা কোয়াড্রুপেড। এ সময় রোবটগুলোকে গোল হয়ে হাঁটতে দেখা যায়। তাদের হাতে ছিল ‘কাজের জায়গা রক্ষা করুন’, ‘নিয়ম প্রণয়নের সময় এসেছে’ এবং ‘অপেক্ষা করবেন না, নিয়ন্ত্রণ করুন’—এমন লেখা প্ল্যাকার্ড ও পতাকা।
চাকরি হারানোর শঙ্কারোবট ও এআই সিস্টেমের ব্যবহারের কারণে মানুষের চাকরি হারানোর শঙ্কা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে হিউম্যানয়েড রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক কাজেও মানুষের সম্ভাব্য প্রতিস্থাপনের বিষয়টি সামনে এনেছে এই বিক্ষোভ।
আয়োজকদের বক্তব্যের মূল বার্তা ছিল—এআই ও রোবটের ব্যবহার নিয়ন্ত্রণে এখনই উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। তা না হলে খুব শিগগির এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনেক দেরি হয়ে যাবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স