এআই নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় রোবটদের বিক্ষোভ
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৮ সময়
এআই নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান রক্ষার দাবিতে এবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে রোবট। ‘ডেমোক্রেটিজম’ নামের একটি উদ্যোগের আয়োজনে সম্প্রতি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বাইরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০টি রোবট অংশ নেয়।বিক্ষোভে অংশ নেয় এআইচালিত হিউম্যানয়েড রোবট এজিবট এ৩ এবং বিভিন্ন ধরনের রোবট কুকুর বা কোয়াড্রুপেড। এ সময় রোবটগুলোকে গোল হয়ে হাঁটতে দেখা যায়। তাদের হাতে ছিল ‘কাজের জায়গা রক্ষা করুন’, ‘নিয়ম প্রণয়নের সময় এসেছে’ এবং ‘অপেক্ষা করবেন না, নিয়ন্ত্রণ করুন’—এমন লেখা প্ল্যাকার্ড ও পতাকা।চাকরি হারানোর শঙ্কারোবট ও এআই সিস্টেমের ব্যবহারের কারণে মানুষের চাকরি হারানোর শঙ্কা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে হিউম্যানয়েড রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক কাজেও মানুষের সম্ভাব্য প্রতিস্থাপনের বিষয়টি সামনে এনেছে এই বিক্ষোভ।আয়োজকদের বক্তব্যের মূল বার্তা ছিল—এআই ও রোবটের ব্যবহার নিয়ন্ত্রণে এখনই উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। তা না হলে খুব শিগগির এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনেক দেরি হয়ে যাবে।