গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে এক হেলপার নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি খালি পিকআপ বিজয়পাশা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা হেলপার প্রবীর ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের ভেতর থেকে প্রবীরের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad