নিষেধাজ্ঞার শঙ্কায় ইমাম, শাস্তির মুখে রিজওয়ান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ দুপুর
  • ৭৭৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইংল্যান্ড সফরে মাঠের ব্যর্থতার পাশাপাশি শৃঙ্খলাজনিত বিতর্কে পড়েছে পাকিস্তান ক্রিকেট। ভুয়া চোটের অভিযোগে ওপেনার ইমাম-উল-হকের বিরুদ্ধে তদন্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিযোগ প্রমাণিত হলে এক থেকে দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি। একই সঙ্গে উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের শৃঙ্খলা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে পায়ের চোটের কারণে দুই ইনিংসেই ব্যাটিং করেননি ইমাম। তবে তার চোট নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি তদন্তে যায়। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা মিললে ইমামের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে পিসিবি।

এদিকে ২০২৫ সালের নিউজিল্যান্ড সফরের একটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। ওই সফরে ইনডোর নেট সেশনে ডান পায়ের বুড়ো আঙুলে বল লাগার পর ইমাম চোটের লক্ষণ বাড়িয়ে দেখিয়েছিলেন এবং চিকিৎসকদের বিভ্রান্ত করেছিলেন—এমন অভিযোগে তখনও তদন্ত হয়েছিল।

রিজওয়ানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তার শৃঙ্খলাজনিত কর্মকাণ্ডে বোর্ডের অসন্তোষ রয়েছে। এ বিষয়ে তাকে তলব করা হতে পারে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে নিকট ভবিষ্যতে জাতীয় দলের বাইরে থাকতে হতে পারে সাবেক এই অধিনায়ককে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দল থেকেও বাদ পড়েছেন ইমাম ও রিজওয়ান। তাদের সঙ্গে দল থেকে বাদ দেওয়া হয়েছে সালমান আলি আগা, উসমান আলি, আমের জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুররম শেহজাদকে।

এদিকে পাকিস্তান টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচক প্যানেলের সদস্য মিসবাহ-উল-হকও পদত্যাগ করেছেন। সব মিলিয়ে ইংল্যান্ড সফরের ব্যর্থতার মধ্যে পাকিস্তান ক্রিকেটে দেখা দিয়েছে ব্যাপক অস্থিরতা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad