হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত

নেত্রকোণার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন। আহতদের কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাঁদের স্বজনেরা।


বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। আহতরা হলেন একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিনানাথ দাস (৪৫)। তাঁরা সবাই পেশায় মৎস্যজীবী।


স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোররাতে চার জেলে একটি নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে অপর তিনজন আহত হন। এ ছাড়া বজ্রপাতের বিকট শব্দে তাঁদের কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে।


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad